বুয়েট শিক্ষার্থী নাহিয়ানের বাকপ্রতিবন্ধী বাবার স্বপ্নের সমাধি হলো বেইলি রোডে

০১ মার্চ ২০২৪, ১০:৩৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
নাহিয়ান আমিন হারিস

নাহিয়ান আমিন হারিস © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী নাহিয়ান আমিন হারিসের বাবা বাকপ্রতিবন্ধী রিয়াজুল আমিন বাবু। ছেলের মৃত্যুতে কান্নায় শাব্দিক ভাষা বোঝা যাচ্ছিল না। কিন্তু তার বুকভাঙা অশ্রুর স্রোত আপ্লুত করে ফেলে সবাইকে।

রাজধানীর বেইলি রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৬ জনের একজন বরিশাল সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের পলিটেকনিক রোডের বাসিন্দা নাহিয়ান আমিন হারিস। অন্য সময়ে নাহিয়ান বাড়িতে এলে বন্ধুরা আনন্দে দেখা করতে আসতেন। শুক্রবার (১ মার্চ) সেই বাড়িতে শোকের মাতম।

দুপুর আড়াইটার দিকে নাহিয়ান নিথর দেহে লাশবাহী গাড়িতে করে শেষ দেখা দিতে আসেন মা-বাবা, স্বজনদের সঙ্গে। নাহিয়ানের মৃত্যুতে শুধু পরিবার বা স্বজন নয় পুরো এলাকাবাসী কাঁদছে। তার মরদেহ প্রথমে বরিশাল জিলা স্কুলের পেছনে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সামনে রাখা হয়। এ সময় জিলা স্কুলের শিক্ষক এবং সহপাঠী ও প্রতিবেশীরা শেষবারের মতো নাহিয়ানের মুখ দেখেন। বাদ আসর বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদের সামনে নাহিয়ান আমিন হারিসের জানাজা শেষে নগরীর মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

নিহত নাহিয়ান আমিন হারিসের ফুফাতো ভাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. নাভিদ নূর। 

তিনি বলেন, বেইলি রোডে অনেক নামকরা রেস্টুরেন্ট আছে। মানুষ সেখানে খেতে যায়, অনুষ্ঠান করে। অথচ ওখানে আমাদের জীবনের নিরাপত্তা নেই। জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। বাসার বাইরে যদি আমরা নিরাপদ না হই। এটা তো কর্তৃপক্ষের দেখা উচিত।

ডা. নাভিদ নূর বলেন, নাহিয়ানকে হারানোর মধ্য দিয়ে আমাদের একটা ফ্যামিলির ক্ষতি হলো। দেশের ক্ষতি হলো। বরিশাল জেলার ক্ষতি হলো। ও ইঞ্জিনিয়ার হয়ে বাংলাদেশে অনেক বড় সার্ভিস দিতে পারতো। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে নাহিয়ানের মৃত্যুর খবর পান জানিয়ে তিনি বলেন, ওর শরীরে বার্ন নেই। আমি যেটা শুনেছি, তাতে ধারণা করছি কার্বন মনোঅক্সাইডের কারণে সে মারা গেছে। এটা অসাবধানতা। যদি ভালো একটা ফায়ার এক্সিট থাকতো, তাহলে ছেলেটা হয়তো বেঁচে যেত।

প্রসঙ্গত, ২০২০ সালে বরিশাল জিলা স্কুল থেকে এসএসসি পাস করেন নাহিয়ান। ২০২২ সালে ঢাকার নটরডেম থেকে এইচএসসি পাস করার পর বুয়েটে ভর্তি হন। তিনি বুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

প্রাথমিক বৃত্তির ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু, করবেন যেভাবে
  • ১৫ জুলাই ২০২৬
বৈরি আবহাওয়ায় এইচএসসিতে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পরীক…
  • ১৫ জুলাই ২০২৬
সবুজ ক্যাম্পাস গড়তে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি জবি ছ…
  • ১৫ জুলাই ২০২৬
সবাই একটি করে গাছ লাগাবে: প্রধানমন্ত্রী
  • ১৫ জুলাই ২০২৬
ময়মনসিংহে দলিল লেখককে হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাব…
  • ১৫ জুলাই ২০২৬
যে কারণে আর্জেন্টিনার সঙ্গে ফাইনাল খেলতে চান স্পেন কোচ দে ল…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence