মাভাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
মাভাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

মাভাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত © সংগৃহীত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের আয়োজনে ‘স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের সামনে দিবসটি উপলক্ষে আনন্দ র‌্যালির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। র‌্যালি শেষে কেক কাটা হয়।

র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অনুষদের ডিন ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ধনেশ্বর চন্দ্র সরকার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক, রেজিস্ট্রারসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬
পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ পেল যে সাত শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৫ অক্টোবর ২০২৬
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬