উচ্চশিক্ষায় মান নিশ্চিতে মাভাবিপ্রবি আইকিউএসির সেমিনার

২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM

© টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শিক্ষকদের নিয়ে উচ্চশিক্ষায় মান নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  র সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস. এম. কবির, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল হক এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত পরিচালক ড. সৈয়দ মহিবুল হোসেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিল আ…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬