যবিপ্রবিতে শেষ হলো তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন

২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
যবিপ্রবিতে শেষ হলো তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন

যবিপ্রবিতে শেষ হলো তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন। তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে যবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা (জাস্টমুনা)। জাতিসংঘের আদলে গঠিত ছয়টি বিশেষায়িত কমিটির তত্ত্বাবধানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারীতে যবিপ্রবি জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৪ এর সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। বিতর্ক, কূটনীতি এবং আলোচনায় যুক্ত হওয়ার জন্য দেশব্যাপী বেশ কিছু স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের নেতৃত্ব, কূটনীতি, আন্তর্জাতিক আইনসহ আরও অনেক বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে থাকে সংগঠনটি। উক্ত সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, ও যশোর জিলা স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মডেল ইউনাইটেড নেশনস (MUN) বা প্রতীকি জাতিসংঘ সম্মেলন বিশ্বব্যাপী অন্যতম প্রসিদ্ধ যুব সম্মেলন। ১৯২০ সালে তৎকালীন 'লিগ অফ নেশনস'-এর সিমুলেশন হিসেবে নিউইয়র্কে ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনের মাধ্যমে এই আয়োজনের যাত্রা শুরু হয়।

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9