চুয়েট অধ্যাপক মশিউল তৃতীয়বারের মতো আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার

২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৬ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক

অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক টানা তৃতীয়বারের মতো আন্তর্জাতিক পেশাজীবী সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) বাংলাদেশ সেকশনের চেয়ার নির্বাচিত হয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) ঢাকার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক বিনা প্রতিদ্বন্ধিতায় তিনি চেয়ার ঘোষিত হন। 

চুয়েটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এর আগে ২০২২ ও ২০২৩ সালেও বাংলাদেশ সেকশনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। আইইইই বিশ্বের প্রায় চার লাখ পঞ্চাশ হাজার সদস্যের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পেশাজীবী সংগঠন। বাংলাদেশেও এ সংগঠনের চার হাজারের অধিক সক্রিয় সদস্য রয়েছে। তিনি ইতোপূর্বে আইইইই’র সিনিয়র সদস্য এবং আইইইই, বাংলাদেশ সেকশনের সহ-সভাপতি (টেকনিক্যাল) হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক বর্তমানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের প্রথম নির্মাণাধীন ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, চুয়েট’র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি চুয়েটের ইলেকট্রক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) অনুষদের ডিন, ছাত্রকল্যাণ পরিচালক ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে পালন করেন।

আরো পড়ুন: চমেবি ভিসির নেওয়া অতিরিক্ত বেতন-ভাতা ফেরত দিতে বললো ইউজিসি

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক ২০১২ সালে জাপানের সায়তামা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ থেকে বিএসসি এবং সিএসই বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্সে তাঁর প্রায় ২০৩টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 

অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের গবেষণার মূল আগ্রহের বিষয় হচ্ছে- হিউম্যান রোবট/কম্পিউটার ইনটের‌্যাকশন, কম্পিউটার ভিশন, ন্যাচরাল ল্যাংগুয়েজ প্রসেসিং প্রভৃতি। এছাড়া তিনি চুয়েটের ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং (এনএলপি) ল্যাবের প্রতিষ্ঠাতা পরিচালক এবং ফ্যাব ল্যাবের এসপিএম হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্পেনের বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড ওইয়ারজাবালের
  • ১৫ জুলাই ২০২৬
পোরোর গোলে ফাইনালের আরও কাছে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
যে কারণে ফ্রান্স-স্পেন ম্যাচে এক মিনিট নীরবতা পালন
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
দাদাকে গুলি করায় আগ্নেয়াস্ত্রসহ নাতি গ্রেপ্তার
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence