বুয়েটের চূড়ান্ত ভর্তি তালিকা প্রকাশের তারিখ ঘোষণা

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM

© সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা শনিবার ২৪ ফেব্রুয়ারি  বুয়েট ক্যাস্পাসে অনুষ্ঠিত হয়েছে। দুই শিফটের প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রথম শিফট সকাল ১০টা থেকে সকাল ১১টা এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৩১ মার্চ ২০২৪ বলে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সব সঠিক আবেদনকারীর মধ্য থেকে বাছাই করে ১৭ হাজার ৪২৮ জন শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এর মধ্যে ছাত্র ১২ হাজার ৫৫৫ জন এবং ছাত্রী ৪ হাজার ৮৭৩ জন।  প্রাক-নির্বাচনী পরীক্ষায় প্রতি শিফটে ৮ হাজার ৭১৪ জন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেলেও প্রথম শিফটে ৭ হাজার ৭১৩ জন শিক্ষার্থী এবং দ্বিতীয় শিফটে ৭ হাজার ৭৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ১০০ নম্বরের এমসিকিউ টাইপ প্রশ্নের মাধ্যমে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে প্রতি শিফটের ১ম থেকে ৩০০০তম শিক্ষার্থীকে (মডিউল A এবং মডিউল B সহ) মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ন্যূনতম ১২জন পরীক্ষার্থী (পর্যাপ্ত আবেদন গ্রহণ সাপেক্ষে) মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত আবেদনকারীদের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২৪। তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগামী ৯ মার্চ ২০২৪ মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো বলা হয়, মূল ভর্তি পরীক্ষা লিখিত আকারে ২ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় থাকবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মডিউল-এ ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন এবং বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মডিউল-বি ‘খ’ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি।

কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১৩টি বিভাগে  স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠিভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি ও স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ সর্বমোট ১ হাজার ৩০৯ টি। 

ট্যাগ: বুয়েট
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9