শেষ হলো রাবিপ্রবির প্রাণের বইমেলা

২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বই মেলা

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বই মেলা © সংগৃহীত

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) দুই দিন ব্যাপী বই মেলার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে দুই দিনব্যাপী (২১-২২ ফেব্রুয়ারি) বইমেলা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো এই বইমেলার আয়োজন করেছেন। গত বছর একদিন ব্যাপী বইমেলার আয়োজন করেছিলেন তারা। সে বছরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার কারণে চলতি বছর বইমেলার সময় একদিন বাড়িয়ে দুই দিনের জন্য আয়োজন করা হয়।

বই মেলার প্রথমদিনে সকাল এগারোটার দিকে বই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সেলিনা আখতার। এই সময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য কাঞ্চন চাকমা, নিখিল চাকমা (ভারপ্রাপ্ত প্রক্টর), জনসংযোগ কর্মকর্তা সাইফুল আলম, বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান, কর্মকর্তা, কর্মচারী সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

”একুশের চেতনায় বর্ণ, বর্ণে বর্ণে সম্প্রীতি” এই স্লোগান কে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের একুশের চেতনা ও শিক্ষা-সংস্কৃতি বিকাশের লক্ষ্যে এই বইমেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

সরেজমিনে ঘুরে দেখা গেছে বই মেলায় ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পরার মতো। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তার বাহিরেও স্থানীয় গ্রামবাসী এই বই মেলা পরিদর্শন করেন। প্রথম দিনের মেলায় পাঠকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শেষ দিনের পরিবেশ ছিলা স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য সহ অনেক শিক্ষককেই বই কিনতে দেখা গেছে। 

বইমেলার প্রথমদিনে পরিদর্শন শেষে উপাচার্য সন্তোষ প্রকাশ করে বলেন ”আগামীতে তিন দিনব্যাপী বইমেলার কথা ভাবছে প্রশাসন। পাশাপাশি স্থানীয় ও বিভিন্ন প্রকাশনী থেকে শুরু করে নানা মহলকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বড় পরিসরে বই মেলার চিন্তা করছে কর্তৃপক্ষ।”

বই বিক্রির বিষয়কে শুধু বই কেনার ইচ্ছা ও আগ্রহ নয় বরং জ্ঞান অর্জনের পিপাসা হিসেবে দেখছেন আয়োজকরা। আগামীতেও  এই ধরনের বই মেলা পুনরায় আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছেন তারা।

পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9