মেস থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
হাসিবুল ইসলাম শিহাব

হাসিবুল ইসলাম শিহাব © সংগৃহীত

ময়মনসিংহে মেস থেকে হাসিবুল ইসলাম শিহাব (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর খাগডহর ঘুন্টি মহল্লার একটি মেস থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসিবুল ইসলাম রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ময়মনসিংহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন, হাসিবুল ইসলাম শিহাব মেসের নিজ কক্ষে গতকাল রাতে ঘুমাতে যায়। সকাল গড়িয়ে বিকেল হয়। কিন্তু, সে কক্ষ থেকে বের হয় না। পরে তাকে এক সহপাঠি ডাকাডাকি করে। কিন্তু, কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেসের দরজা ভেঙে বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাসুল সামদানী আজাদ আরও বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা যেতে পারে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তার মৃত্যুতে পরিবার ও পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬
পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ পেল যে সাত শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৫ অক্টোবর ২০২৬
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬