ভাষা শহীদদের প্রতি হাবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা

২১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
ভাষা শহীদদের প্রতি হাবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি হাবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা © টিডিসি ফটো

জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)। 

সোমবার ( ২১ ফেব্রুয়ারি ) সকালে হাবিপ্রবি সাংবাদিক সমিতি’র সভাপতি মো. তানভীর আহমেদ ও সাধারণ সম্পাদক যোবায়ের ইবনে আলীর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. রুবাইয়াদ ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তানভীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম ফাহিমুল্লাহ, অর্থ সম্পাদক অলংকার গুপ্তা, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম সংগ্রাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাবির আব্দুল্লাহ কার্যনির্বাহী সদস্য রিয়া মোদক, রাহাত হোসেন ও মাহমুদ ই মুর্শেদ এবং সহযোগী সদস্য সাব্বির হোসেন।

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. তানভীর আহমেদ বলেন, ৫২'র সকল ভাষা সৈনিকদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। সর্বস্তরে চালু হোক মায়ের ভাষা বাংলা, মহান শহীদ দিবসে এটাই প্রত্যাশা।

এদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান। ক্রমান্বয়ে বিভিন্ন অনুষদ ও বিভাগ, শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন, শাখা ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পরবর্তীতে ৯টা ৪০ মিনিটে টিএসসি প্রাঙ্গণে শহীদ মিনার এবং ভাষা আন্দোলনের ওপর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে “ভাষা আন্দোলন, বাঙালি জাতিসত্তা ও স্বাধীনতা” শীর্ষক স্বহস্তে লিখিত রচনা প্রতিযোগিতা এবং “আবৃত্তি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা”-এর আয়োজন করা হয়। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে সকল প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9