হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে বশেমুরবিপ্রবি ছাত্রী নিসা

২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে তার সহপাঠীরা নিশ্চিত করেছেন। 

তাইসিন নিসা নামে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গোপালগঞ্জ সদরে তার পরিবারের সঙ্গে থাকতেন। 

পরিবারের দাবি, তাইসিন নিসার আগেও ছোটখাটো কার্ডিয়াক অ্যাটাকজনিত সমস্যা ছিল। গতকাল সন্ধ্যায় বড় ধরনের কার্ডিয়াক অ্যাটাকে মারা যান তিনি।

আরো পড়ুন: শিক্ষকদের থাপড়ানোর হুমকি, কুবি কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে জিডি

বিভাগের সভাপতি নিয়াজ আল হাসান বলেন, এখন পর্যন্ত খবরটা আমার বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে, আমি যা শুনলাম তা হয়তো আমি শুনতে ভুল করেছি। আমার বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টারের রিসার্চ প্রজেক্ট থাকায় ছাত্র-ছাত্রীদের সুপারভাইজ করতে হয়। তাইসিন নিসা আমার সুপারভাইজ করা ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেক ডেডিকেটেড এবং তার ক্যারিয়ার নিয়ে খুবই সচেতন একজন ছাত্রী ছিল।

তার সঙ্গে সম্পৃক্ত আরো অনেক ছোট ছোট স্মৃতিই মনে পড়ছে জানিয়ে সভাপতি নিয়াজ আল হাসান বলেন, তাইসিন নিসার শারীরিক অসুস্থতাজনিত কারণে (কার্ডিয়াক অ্যারেস্ট) এই প্রয়াণে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স পরিবার গভীরভাবে শোকাহত।

চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬
পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ পেল যে সাত শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৫ অক্টোবর ২০২৬
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬