হাবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে মোস্তাফিজার-সাদেকুর

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক সমিতি-২০২৪ এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক সভায় এ কমিটি গঠিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ও বর্তমানে কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. সাদেকুর রহমান।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম, যুগ্ম-সম্পাদক  ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক  ড. ইমরান পারভেজ, কোষাধ্যক্ষ সমাজবিজ্ঞান বিভাগের মো. হাসান জামিল মনোনীত হন।

এছাড়াও সদস্য হিসেববে কমিটিতে রয়েছেন মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: শাহাদত হোসেন খান, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম, অ্যাগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহানুর কবীর, ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আবু হাসান, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন,সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সাইফুদ্দিন দুরুদ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি (এডহক কমিটি) বিগত ২০১৫ সালের জানুয়ারি মাসে গঠিত হয়েছিল যার মেয়াদ অনেক আগেই শেষ হয়। এমতাবস্থায়, শিক্ষকগণের মর্যাদা অক্ষুণ্ন ও অধিকার সুসংহত করতে শিক্ষক সমিতির একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সেইসাথে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে নবনির্বাচিত কমিটি।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান বলেন, দীর্ঘসময় পর হাবিপ্রবি শিক্ষক সমিতির যাত্রা শুরু করলো। আমরা নতুন কমিটি সবার সহযোগিতায় এগিয়ে নিতে চাই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করে যাবে শিক্ষক সমিতি।

সাধারণ সম্পাদকের বক্তব্যে অধ্যাপক ড. মো. সাদেকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘ দিনের চাওয়া ছিল হাবিপ্রবি শিক্ষক সমিতি। শিক্ষকদের চাওয়া পাওয়ার যে বিষয় গুলো আছে সেগুলো শিক্ষক সমিতির মাধ্যমে প্রতিফলিত হবে। আমরা শিক্ষকদের জন্য অনুকূল পরিবেশ তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নতির লক্ষ্যে কাজ করে যাবো।

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9