পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি মামুন-সম্পাদক জাহিদ

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে দুপুর ১টায় প্রধান নির্বাচন কমিশনার ড. কামাল হোসেন ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার ড. নাজমুল হোসেন, ফারুক হোসেন চৌধুরী ও উজ্জ্বল কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

সাত সদস্য বিশিষ্ট কমিটিতে দপ্তর সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের নাজমুল হুদা শিথিল, কোষাধ্যক্ষ পদে দৈনিক সকালের সময়ের মিন শাহরিয়ার নিলয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে স্বদেশ বার্তার সাব্বির ইফতেখার সাকিব জয়ী হয়েছেন। এছাড়াও কার্যকরী সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ বুলেটিনের এমরান হোসেন তানিম ও দ্যা ডেইলি ক্যাম্পাসের মোজাহিদ হোসেন নির্বাচিত হয়েছেন।

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিল আ…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬