পবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
আন্দোলনে শিক্ষার্থীরা

আন্দোলনে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এক কর্মকর্তা কর্তৃক শিক্ষক লাঞ্ছণা ও মারধরের ঘটনায় অভিযুক্ত কর্মকর্তার স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষক সমিতি কতৃক মানববন্ধন ও ক্লাস-পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি উক্ত কর্মকর্তাকে স্থায়ী চাকুরিচ্যুত করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা রবিবার (১৮ ফেব্রুয়ারি) দিনভর প্রশাসনিক ভবন ঘেরাও করে রাখে।

অভিযুক্ত কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকে কর্মরত (পিও টু প্রোভিসি) মো. সামসুল হক ওরফে রাসেল। তার বিরুদ্ধে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলামকে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে।

জানা যায়, শনিবার রাত ৯টার দিকে পবিপ্রবির বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের কৃষিকুঞ্জের ডাইনিং কক্ষে এ ঘটনা ঘটে। এরপর ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বরাবর তাকে মারধর করা হয়েছে মর্মে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি বলেন, ‘অভিযুক্ত রাসেল শনিবার রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- কর্মকর্তা মেসের ডাইনিং এ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং উপস্থিত অন্য শিক্ষকদের সামনেই আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বলে রাসেল বলেন, তোকে যেখানে পাব সেখানেই মারব। তিনি আমাকে প্রাণনাশের হুমকিও দেন এবং বলেন, তোর পেছনে কে আছে দেখে নেব, তুই যা, দেখি তোর মাইর কে ঠেকায়।’

ঘটনার বিষয়ে অভিযুক্ত সামসুল হক ওরফে রাসেল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত শিক্ষক শেখ তানজিলা দোলার সঙ্গে মো. নজরুল ইসলামের বিভাগীয় বিষয়ে মতানৈক্য হয়। দোলা আমার আত্মীয়। তাই আমি দোলাকে কোনো ঝামেলা না করতে নজরুলকে অনুরোধ করি। পরে এই বিষয়ে তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয়।’ তবে অভিযুক্ত রাসেল মারামারির বিষয়টি অস্বীকার করেন। 

ঘটনার প্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনভর প্রশাসনিক ভবন ঘেরাও করে সামসুল হক ওরফে রাসেলের স্থায়ী চাকুরিচ্যুতি দাবি করেন। এসময় কৃষি অনুষদের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত রাসেল এর আগেও মাৎস্যবিজ্ঞান অনুষদের এক শিক্ষককে হেনস্তা করেন। প্রশাসন সে কর্মকর্তার বিরুদ্ধে তখন ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এতে আবারো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে তাই অবিলম্বে আমরা এ কর্মকর্তার স্থায়ী বহিষ্কার চাই’

অন্যদিকে মানববন্ধন কর্মসূচীতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান মিয়া ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বলেন, “পবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়, শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষক সমিতি অঙ্গীকারবদ্ধ।  অভিযুক্ত রাসেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকককে যেভাবে লাঞ্ছিত করেছেন এবং হত্যার হুমকি দিয়েছেন, তার প্রেক্ষিতে উক্ত কর্মকর্তাকে চূড়ান্তভাবে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত না করা পর্যন্ত আমাদের এ আন্দোলন চলমান থাকবে।’

পরবর্তীতে বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার(অ.দা) অধ্যাপক সন্তোষ কুমার বসু  উক্ত ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন। আগামী ৩ কার্যদিবসে উক্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়।

প্রসঙ্গত, এর আগেও অভিযুক্ত রাসেল সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন মন্ডলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ,যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও মাসে ৪৫ দিনের বেতন নেওয়া, নিয়মিতভাবে অফিস না করাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9