অনুদান পেলেন বুয়েট শিক্ষকরা, গবেষণার সুযোগ শিক্ষার্থীদেরও

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৪ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
ইসিই ভবনের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকরা

ইসিই ভবনের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকরা © সংগৃহীত

উদ্ভাবনী গবেষণা প্রকল্প প্রদর্শন এবং শিল্পের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে বুয়েট শিক্ষকদের ২ কোটি টাকা গবেষণা অনুদান দেওয়া হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইসিই ভবনের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে এ অনুদান দেওয়া হয়।

এর মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট বা পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্য হতে হতে অন্তত একজন করে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কাজ করবে। বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আরআইএসই) কর্তৃক ‘অভ্যন্তরীণ গবেষণা অনুদান (কল আইডি: ২০২৩-০২) প্রদান এবং গবেষণা প্রদর্শনী’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বাইরে থেকে সবোর্চ্চ অনুদান আনার জন্য ২০২১-২২ অর্থবছরে (বিভাগ/ইনস্টিটিউট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (২০২.৯৫ লাখ) ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ (৪৬.৩৩ লাখ), (ফ্যাকাল্টিজ) অধ্যাপক ড. মো. এহসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ  (১৯৮.৫৬ লাখ) ও আরআইএসই পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার (৪২.৪৬ লাখ) এবং ২০২২-২৩ অর্থবছরে (বিভাগ/ইনস্টিটিউট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট (২২০.৯৫ লাখ) ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (৬৭.৩৬ লাখ) এবং (ফ্যাকাল্টিজ) অধ্যাপক ড. এ.কে.এম. সাইফুল ইসলাম (১৬৭.৫৩ লাখ) ও অধ্যাপক ড. মুশফিকুস সালেহীনকে (৪৫.৪২ লক্ষ)  ক্রেস্ট দেওয়া হয়। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যলয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মো. আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুল্লাহ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. হাসিনা খান। 

এছাড়া  গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার।

আরো পড়ুন: পবিপ্রবি শিক্ষককে অকথ্য ভাষায় কর্মকর্তার গালিগালাজ-শারীরিক লাঞ্ছনা

উল্লেখ্য, বুয়েট রাইজের মাধ্যমে শিক্ষকদের নিকট হতে ২০২৩ সালে গবেষণা প্রস্তাবনা আহবান করে। এতে ২৯টি গবেষণা প্রস্তাবনা জমা পড়ে। সেখান থেকে বাঁছাই করে সময় উপযোগী, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় সহায়ক ১২টি প্রকল্পে অর্থায়ন করা হয়। এ ১২টি প্রকল্পে আন্ডারগ্র্যাজুয়েট বা পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থী হতে অন্তত একজন করে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কাজ করবে। 

বুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন পরিদপ্তরের পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো?
  • ১৫ জুলাই ২০২৬
বাসে আলাপের পর বন্ধুত্ব, ধার দেওয়া অর্থ শোধ করতে ডেকে তরুণী…
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে যন্তর মন্তরে টানা ১৮ দিন অনশনে …
  • ১৫ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্র…
  • ১৫ জুলাই ২০২৬
দুই মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩, চাচি পলা…
  • ১৫ জুলাই ২০২৬
ব্র্যাকে সিনিয়র অফিসার পদে নিয়োগ, আবেদন ২৩ জুলাই পর্যন্ত
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence