চুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ

অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ © ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করছে শিক্ষা মন্ত্রণালয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ১২ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদকে প্রো-ভাইস চ্যান্সেলর (উপ-উপাচার্য) পদে নিচের শর্তে নিয়োগ করা হলো। 

শর্তগুলোর মধ্যে রয়েছে- প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে; প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং প্রো-ভাইস চ্যান্সেলর পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন; তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন; মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এ নিয়োগ তাঁর যোগদানের তারিখ হতে কার্যকর হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬