নোবিপ্রবির সঙ্গে তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

নোবিপ্রবির সঙ্গে তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে ইরাসমাস প্লাস অ্যাগ্রিমেন্ট এর আওতায় তুরস্কের পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নোবিপ্রবি উপাচার্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার—উল-আলম ও পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. আহমেত কুতলুহান।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নোবিপ্রবির উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে এ ধরনের সমঝোতা দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। নোবিপ্রবির সঙ্গে পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের এ সমঝোতা স্মারক ভবিষ্যতে উভয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এগিয়ে যেতে আরও দৃঢ় ভূমিকা পালন করবে। এ চুক্তি স্বাক্ষরের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-রেক্টর অধ্যাপক ড. তুরান কার্দেনিজ তাঁর বক্তব্যে বলেন, ‘উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক এ সমঝোতা একটি মাইলফলক হয়ে থাকবে। নোবিপ্রবির আন্তরিক আতিথেয়তায় আমরা মুগ্ধ। আমি আশা করি এই চুক্তির মাধ্যমে দুটি বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

পামুক্কালে বিশ্ববিদ্যালয় থেকে আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর অধ্যাপক ড. তুরান কার্দেনিজ, অর্থনীতি ও প্রশাসনিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এন্ডার কজকুন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কো—অর্ডিনেটর ড. অনুর কুলাক।

এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এন্ড কোলাবরেশন সেন্টারের (আইসিসিসি) অতিরিক্ত পরিচালক ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, অণুজীববিজ্ঞান  বিভাগের সহযোগী অধ্যাপক  ড. মোহাম্মদ রুহুল আমিন, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. কাওসার হোসেন এবং নোবিপ্রবি আইসিসিসি’র ডেপুটি রেজিস্ট্রার জনাব মো. আবু জুবায়ের।

উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পামুক্কালে বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ শিক্ষা ও গবেষণা এবং উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখার লক্ষ্যে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9