নবীনদের বরণ করে নিলো মাভাবিপ্রবির গণিত বিভাগ

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM
নবীনদের বরণ করে নিলো মাভাবিপ্রবির গণিত বিভাগ

নবীনদের বরণ করে নিলো মাভাবিপ্রবির গণিত বিভাগ © সংগৃহীত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) গণিত বিভাগের ১৩তম ব্যাচ ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীনবরন ও ৯ম ব্যাচ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের গণিত বিভাগের সম্মেলন কক্ষে বিভাগের শিক্ষার্থী আসিফ হাসানের সঞ্চালনায় এবং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. পিনাকী দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের  বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ধনেশ্বর চন্দ্র সরকার এছাড়া আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন। 

বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ধনেশ্বর চন্দ্র সরকার নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনা ও বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬