হাবিপ্রবির হল ক্যান্টিন পরিচালনায় সুযোগ থাকছে শিক্ষার্থীদের

১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডরমেটরি-২ হলের ক্যান্টিন পরিচালনায় সুযোগ রয়েছে শিক্ষার্থীদের। দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় হল সুপার প্রফেসর ড. মো রবিউল ইসলাম জানান শিক্ষার্থীরা চাইলে ক্যান্টিনের দায়িত্ব নিজেরাই নিতে পারে। এছাড়াও আমরা লোক খুঁজছি ক্যান্টিন পরিচালনার জন্য।

এদিকে দীর্ঘদিন ক্যান্টিন বন্ধ থাকায় বিপাকে পড়েছে হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীরা। এ বিষয়ে কথা হয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাওন বলেন, হলে উঠার সময়ে ক্যান্টিনটি জাঁকজমকভাবে চলতে দেখা গেলেও গত কয়েকমাস ধরে সম্পূর্ণভাবেই বন্ধ রয়েছে ক্যান্টিনটি। প্রয়োজনের সময়ও আমাদের অন্য হলের ক্যান্টিনে যেতে হয়। শীতের রাতে আবার বাঁশেরহাটও যেতে হয় । 

রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী চয়ন রায় বলেন, ডরমেটরি-২ হল হাবিপ্রবির অন্যতম একটা হল যেখানে সর্বাধিক সংখ্যক ছাত্র অবস্থান করে। এই বড় হলের ক্যান্টিন সর্বদায় বন্ধ থাকে। রাতে এবং সকালে নাস্তার প্রয়োজনে হলের বাহিরে যেতে হয় যেটা অনেকটা বিরক্তিকর। মানসম্মত খাবার যেখানে নিশ্চিত প্রয়োজন সেখানে ক্যান্টিন সর্বদাই বন্ধ থাকে। খুব শীঘ্রই এটার সমাধান হওয়া উচিত। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

আরও পড়ুন: নিজেকে বাংলা সাহিত্যের গাণিতিক সনেটের প্রবক্তা দাবি মাভাবিপ্রবি শিক্ষার্থীর

ডরমেটরি-২ হল বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা হল যেখানে সর্বাধিক সংখ্যক ছাত্র অবস্থান করে। হলের ক্যান্টিন পরিচালনায় যারা দায়িত্ব নিয়েছিল কেউ স্থায়ী ছিল না। প্রায় ৭শত শিক্ষার্থীদের একটি মাত্র ক্যান্টিন বন্ধ থাকায় প্রায় সময়ই ভোগান্তিতে শিক্ষার্থীরা।

ক্যান্টিন বন্ধের বিষয়ে ডরমেটরি-২ হলের হল সুপার আরও বলেন "কিছু ছাত্রের বিরূপ আচরণের জন্য ক্যান্টিনের দায়িত্বরত লোক ক্যান্টিন বন্ধ করে চলে যায়। তারপর থেকেই ক্যান্টিনটি বন্ধ রয়েছে । আমরা লোক খুঁজছি এক্ষেত্রে ছাত্রদের সহযোগিতা প্রয়োজন।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9