জাবির ধর্ষণকাণ্ডে শাবিতে মানববন্ধন, জড়িতদের শাস্তি দাবি

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
জাবির ধর্ষণকাণ্ডে শাবিতে মানববন্ধন

জাবির ধর্ষণকাণ্ডে শাবিতে মানববন্ধন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলে স্বামীকে আটকে রেখে পাশের জঙ্গলে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনের এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে পদার্থ বিজ্ঞান বিভাগের মেহরাব সাদাত, বাংলা বিভাগের মাধুর্য চাকমা ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি জিইবি ফাহিম সিজান প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, জাবির এ ঘটনা নতুন নয়। বিগত সময়েও আমরা এমন ঘটনা ঘটতে দেখেছি। ঘটনায় দোষীরা চিহ্নিত হওয়ার পরও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এরূপ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

May be an image of 8 people

প্রসঙ্গত, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে বহিরাগত এক দম্পতিকে ডেকে স্বামীকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের একটি কক্ষে আটকে রেখে তার স্ত্রীকে পাশের জঙ্গলে ধর্ষণ করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

ধর্ষণে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিদের পালাতে সহায়তা করার অভিযোগে আরও তিন ছাত্রলীগ নেতাও গ্রেপ্তার হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছয় শিক্ষার্থীর সনদ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমান তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলেও জানা গেছে।

আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence