বুয়েট শিক্ষার্থী সানির মৃত্যু: প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ৭ মার্চ

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM

© সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় দোহার থানায় করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ৭ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) জহিরুল ইসলাম প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের পরবর্তী এই তারিখ ধার্য করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১৪ জুলাই বিকেলে ঢাকা জেলার দোহার থানার মৈনট ঘাটে ১৫ বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানি। ওইদিন রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরদিন মৈনট ঘাট থেকে থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৫ জুলাই বিকেলে সানির বড় ভাই হাসাদুজ্জামান সানির সঙ্গে ঘুরতে যাওয়া ১৫ বন্ধুকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার ১৫ আসামি হলেন– শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, রুবেল, সজীব, নুরজামান, নাসির, মারুফ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন লিটন, নোমান, জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মারুফুল হক মারুফ ও রোকনুজ্জামান ওরফে জিতু। সকলেই সানির বন্ধু।

ট্যাগ: মৃত্যু
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬