বিদ্যুৎ খরচ বাঁচাতে রাতে বন্ধ যবিপ্রবির জিমনেশিয়াম

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM
শেখ রাসেল জিমনেসিয়াম (যবিপ্রবি)

শেখ রাসেল জিমনেসিয়াম (যবিপ্রবি) © সংগৃহীত

বিদ্যুৎ বিল কমাতে রাতে বন্ধ রাখা হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দেশের দ্বিতীয় বৃহত্তম শেখ রাসেল জিমনেসিয়াম। সারাদিন ক্লাস শেষে রাতে শিক্ষার্থীরা যেন খেলতে পারে সেজন্য জিমনেসিয়াম খোলার সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা দপ্তর বরাবর সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেদনপত্র জমা দেওয়া হলেও এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, শেখ রাসেল জিমনেসিয়াম গত বছরের ডিসেম্বর থেকে খোলা রাখার সময় সূচি কমিয়ে সন্ধ্যা সাড়ে সাতটা করা হয়। পরবর্তীতে জানুয়ারি মাসে সময়সীমা আরও কমিয়ে বিকেল চারটা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিল কমানোর জন্য জিমনেসিয়াম খোলা রাখার সময় কমানো হয়েছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জানায়, সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত আমাদের সকল বিভাগের ক্লাস, ল্যাবসহ অন্যান্য অ্যাকাডেমিক কাজ চলমান থাকে। তাই এই সময় জিমনেসিয়াম খোলা রাখলেও আমরা সেটা ব্যবহার করতে পারি না।

তাই শিক্ষার্থীরা শেখ রাসেল জিমনেসিয়াম খোলার সময়সীমা বৃদ্ধি করে রাত ১০টা করার জন্য আবেদন করেন। কিন্তু আবেদনের পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোন সিদ্ধান্ত নিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম খোলার সময়সীমা বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের থেকে একটি আবেদন পত্র পেয়েছি। যেহেতু আমাদের একটি নির্দেশনা আছে এজন্য আমরা আজ বৈঠক করেছি। আশা করছি খুব দ্রুত সমাধানে পৌঁছাতে পারব।

উল্লেখ্য, বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল জিমনেসিয়াম রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হত।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9