কিশোর গ্যাংয়ের দ্বারা ছিনতাইয়ের শিকার নোবিপ্রবি শিক্ষার্থী

২৯ জানুয়ারি ২০২৪, ১২:৪৩ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM

© টিডিসি ফটো

কিশোর গ্যাংয়ের কাছে ছিনতাইয়ের শিকার হয়েছে নোবিপ্রবির দুই শিক্ষার্থী। ধারালো ব্লেডের ভয় দেখিয়ে তাদের টাকা-পয়সা নিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। 

শনিবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন জেড মোড় এলাকায় চলন্ত রিকশা থামিয়ে এই দুই শিক্ষার্থীর টাকা ছিনতাই করে অজ্ঞাত ছিনতাইকারীরা।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, দুইজন ছিনতাইকারী বয়স আনুমানিক ১৭-১৮ বছর হবে। জেড মোড়ে আমাদের রিকশা থামিয়ে হাতে ব্লেড দেখিয়ে আমার আর আমার ফ্রেন্ড থেকে টাকা নিয়ে নেয়। তাদের বিহেভিয়ার খুব উগ্র ছিল। তাদের আচরণ দেখে মনে হয়েছিল গলায় বা হাতে আঘাত করবে, পরে ব্যাগে ক্যাশ যতটুকু ছিল তা নিয়ে অন্য রিকশা ধরে চলে গেছে। 

এ বিষয়টি গণমাধ্যমে জানাজানি হলে আরও কয়েকজন শিক্ষার্থী জানান পূর্বে তারাও ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তাদের থেকে মোবাইল ফোন নিয়ে যায়। তারা বলেন, ইনকাম চৌধুরীর পুল, নূরজাহান মেমোরিয়ালের সামনের রোড, জেড মোড় এই তিন জায়গা বরাবরই ভয়ানক মনে হয় সন্ধ্যা ৭টার পর। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, আমি এ বিষয়ে অবগত ছিলাম না। দিনের বেলায় যদি এরকম ঘটনা ঘটে তাহলে রাতে তো আমাদের শিক্ষার্থীদের জন্য আরও ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা জোরদার করার জন্য আমি থানার ওসির সাথে কথা বলে  টহল বৃদ্ধি করার জন্য বলবো।

কার মুখে শেষ হাসি ফুটবে, মেসি নাকি ইয়ামাল—জানাল এআই
  • ১৮ জুলাই ২০২৬
গারো পাহাড়ে বাড়ছে বন্য হাতির বিচরণ, গড়ে উঠছে দেশের অন্যতম ‘…
  • ১৮ জুলাই ২০২৬
আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা, ফেসবুক …
  • ১৮ জুলাই ২০২৬
ছাত্রদলের পর রাজনীতি নিষিদ্ধ গণ বিশ্ববিদ্যালয়ে কমিটি দিল ছা…
  • ১৮ জুলাই ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বেক্সিমকো ফার্মাতে চাকরির সুযোগ
  • ১৮ জুলাই ২০২৬
দেশের এক বিভাগে অতি ভারী বর্ষণের আভাস
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence