পদোন্নতি পেয়ে অধ্যাপক হলেন মাভাবিপ্রবির চার শিক্ষক

২৫ জানুয়ারি ২০২৪, ০৯:১৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
পদোন্নতি পেয়ে অধ্যাপক হয়েছেন মাভাবিপ্রবির চার শিক্ষক

পদোন্নতি পেয়ে অধ্যাপক হয়েছেন মাভাবিপ্রবির চার শিক্ষক © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হয়েছেন ৪ জন শিক্ষক। সেইসঙ্গে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক এবং প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন বিভাগের আরও ৯ জন শিক্ষক। এছাড়া তিন বিভাগে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থী।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত ২৩৭তম রিজেন্ট বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী পদগুলোতে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ড. কানিজ মরিয়ম আক্তার, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. কে. এম. কাদেরী কিবরিয়া, অর্থনীতি বিভাগের ড. মো. নাজমুস সাদেকীন এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মেহেদী হাসান তালুকদার।

সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হয়েছে ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শ্যামলী আক্তার, নারগিছ আক্তার ও মো. জাহাঙ্গীর আলম এবং পদার্থবিজ্ঞান বিভাগের মো. আশরাফুল আলম ও উম্মে হাবিবা।

প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হয়েছেন ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের মো. সজীব আল রেজা, মো. আব্দুল আলিম, মো. ইস্রাফীল ও ইলিয়াস উদ্দিন।

এছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের তিন বিভাগে তিনজনকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের সকলেই মাভাবিপ্রবির শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন ওই বিভাগেরই ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান। 

সেইসঙ্গে হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল হালিম এবং ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহমিদা আক্তার।

ছেলের রোজা নিয়ে গর্ব, শৈশবের স্মৃতিতে ভাসলেন তাসকিন
  • ২১ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ও প্রত্যাশা
  • ২১ মার্চ ২০২৬
আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক
  • ২১ মার্চ ২০২৬
পেটের স্বাস্থ্যের জন্য যেসব খাবার উপকারী
  • ২১ মার্চ ২০২৬
ডিজিটাল সালামীর যুগে ফিকে হচ্ছে নতুন টাকার উচ্ছ্বাস
  • ২১ মার্চ ২০২৬
ইরাকে গোয়েন্দা সদর দপ্তরে হামলা, এক কর্মকর্তা নিহত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence