চুয়েটে ৯৫ লাখ টাকার ২৮টি গবেষণা প্রকল্পের অনুমোদন

২৫ জানুয়ারি ২০২৪, ০৭:১৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠান

একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত অনুষ্ঠান © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে ২০২৪ সালের জন্য প্রায় ৯৫ লাখ (৯৪ লাখ ৬৪ হাজার ৭৫০) টাকার ২৮টি নতুন গবেষণা প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ২৪টি গবেষণা প্রকল্প সম্পন্নকারী গবেষকদের স্বীকৃতিস্বরূপ সনদ ও অভিনন্দনপত্র প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে উক্ত “গবেষণা প্রকল্প সম্মাননা ও প্রকল্প সমাপ্তির স্বীকৃতি প্রদান-২০২৪” (Research Project Award and Project Completion Acknowledgement 2024) অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী এবং উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান।

এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। গবেষণা ও সম্প্রাসরণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল ও এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমাল পাল উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।

সিরামিকস কারখানার ইটিপি প্ল্যান্টে নেমে ২ শ্রমিকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
মেয়রের চেয়ার নিয়ে সমালোচনার জবাব দিলেন ডা. শাহাদাত হোসেন
  • ১৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে তাড়া করছে যে ‘অভিশাপ’
  • ১৮ জুলাই ২০২৬
অভ্যুত্থানের প্রাণভোমরা হয়ে উঠেছিল প্রাইভেট ইউনিভার্সিটির শ…
  • ১৮ জুলাই ২০২৬
টানা অনশনের পর সোনম ওয়াংচুক হাসপাতালে, ভর্তি করল দিল্লি পুল…
  • ১৮ জুলাই ২০২৬
দুই বছরেও বিচার নেই, শহীদ আহসান হাবিবকে স্মরণ করে স্বজনদের …
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence