হাবিপ্রবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নেতৃত্বে সাইফুল-সাদমান

২৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
হাবিপ্রবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নেতৃত্বে সাইফুল-সাদমান

হাবিপ্রবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের নেতৃত্বে সাইফুল-সাদমান © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচ.এস.টি.ইউ (এসডিসিএইচ) এর ২০২৩-২৪ সালের কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটিতে সাইফুল ইসলামকে সভাপতি এবং সাদমান খানকে সাধারণ সম্পাদক করে অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অনুমোদন দেন স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউর উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা।

কমিটিতে আরো রয়েছেন সহ সভাপতি আশরাফুল হক, মারজুকা মেহজাবিন, রুকাইয়া পারভিন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমেদ জামি, নাজমুল হোসেন আবিদ, রাকিবুল হাসান নিরব, অর্থ সম্পাদক রিদওয়ান ইসলাম রাজনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভাপতি সাইফুল ইসলাম বলেন, হাবিপ্রবির শিক্ষার্থীদের একুশ শতকের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একদল স্বপ্নবাজ তরুণদের নিয়ে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউ যাত্রা শুরু করে ২০১৭ সালে। লিডারশীপ, নেটওয়ার্কিং, ক্রিটিক্যাল থিংকিং, কমিউনিকেশন, পাবলিক স্পিকিং, কমিউনিটি ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয় নিয়ে আমরা কাজ করছি।

তিনি বলেন, যাত্রার শুরু থেকে ক্লাবটি বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, ইভেন্ট আয়োজন করে আসছে। ক্লাবটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেয়ায় ক্লাবের ট্রাস্টি বোর্ড, এ্যাল্যামনাই এবং এডভাইজরদের প্রতি কৃতজ্ঞতা জানাই। হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করতে চাই।

উল্লেখ্য পাবলিক স্পিকিং, ক্রিটিকাল থিংকিং, লিডারশীপ, কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং স্কিলে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে পাবলিক স্পিকিং কনটেস্ট, সৃজনশীল লেখালেখির প্রতিযোগিতা, পোস্টার ডিজাইন প্রতিযোগিতা, বহুমাত্রিক সৃজনশীল আইডিয়া প্রতিযোগিতা সহ নানান প্রতিযোগিতার আয়োজন করে থাকে সংগঠনটি।

ময়মনসিংহে চাঁদাবাজির সময় দুজনকে আটক করলেন সিটি প্রশাসক
  • ১৮ জুলাই ২০২৬
লাস্ট ১৫ মিনিটে দে লা ফুয়েন্তের দলকে একাই ৪ গোল দিয়েছিলেন ম…
  • ১৮ জুলাই ২০২৬
নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২, আহত ১২
  • ১৮ জুলাই ২০২৬
শেরপুরে বালুর স্তূপে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • ১৮ জুলাই ২০২৬
মেসি ম্যাজিকে মুগ্ধ ট্রাম্প, ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাক…
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে অপপ্রচার: কাবেরী গায়েনসহ দুই শ…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence