বুয়েটের শিক্ষার্থীবাহী বাস থেকে ছাত্রীর ল্যাপটপ চুরি, একজন গ্রেফতার

২৩ জানুয়ারি ২০২৪, ০৪:৪৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
চুরি হওয়া ল্যাপটপ

চুরি হওয়া ল্যাপটপ © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বাসে চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম রনি ওরফে কাওয়া রনি। সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাজিরুর রহমান  জানান, গত শনিবার (২০ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বাস থেকে একজন ছাত্রীর ল্যাপটপ চুরি হয়। উক্ত চুরির ঘটনায় গতকাল সোমবার (২২ জানুয়ারি) শাহবাগ থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় চোরকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রনিকে শাহবাগ থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬