হাবিপ্রবির তিন অনুষদে নতুন ডিন

১৮ জানুয়ারি ২০২৪, ১১:৫৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM
নতুন নিয়োগ পাওয়া তিন ডিন

নতুন নিয়োগ পাওয়া তিন ডিন © ফাইল ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিন অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

সদ্য নিয়োগ পাওয়া তিন ডিন হলেন—কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদে প্রফেসর ড. মো. মামুনার রশিদ এবং সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদে প্রফেসর রোজিনা ইয়াসমিন (লাকি) । আগামী দুই বছরের জন্য তাদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন ডিনের দায়িত্ব পেয়ে প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন বলেন, আমাকে ডিন হিসেবে নিয়োগ দেওয়ার জন্য মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সম্প্রতি বিদেশ থেকে আমার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করে দেশে ফিরেছি। বিদেশে উচ্চতর গবেষণায় আমার অর্জিত জ্ঞান গুলো আমার ফ্যাকাল্টিতে বাস্তবায়নের চেষ্টা করবো। আমার ফ্যাকাল্টির সকল শিক্ষকদের পরামর্শ ও সহযোগিতায় ফ্যাকাল্টির পাঠদান ও গবেষণায় দৃশ্যমান উন্নয়নের চেষ্টা করবো যাতে আমাদের ফ্যাকাল্টির মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম আরো ছড়িয়ে পড়ে।

উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক মো. মামুনার রশিদ বলেন, অনুষদের ডিনের দায়িত্ব একটি রুটিন দায়িত্ব। আগামী দুইবছর আমাকে এ দায়িত্ব পালন করতে হবে। আমার উপর অর্পিত সকল কর্তব্যগুলো সঠিকভাবে পালনের মাধ্যমে ব্যবসায় শিক্ষা অনুষদকে আরো এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবো।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রফেসর রোজিনা ইয়াসমিন (লাকি) বলেন, আমি মনে করি ডিন হিসেবে দায়িত্ব পেয়ে আমার জীবনের নতুন একটা দিগন্তের সূচনা হলো। দায়িত্ব পাওয়ার পর আমার প্রথম কাজ হবে আমার ফ্যাকাল্টির শিক্ষক সংখ্যা বৃদ্ধি করা। এতে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর আমাদের ফ্যাকাল্টিকে পুরোপুরি ডিজিটালাইজেশন করার জন্য কাজ করবো। চেষ্টা করবো ফ্যাকাল্টিকে গবেষণার দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার। আমাদের শিক্ষকরা অনেক কোঅপারেটিভ, ওনাদের সহযোগিতায় ফ্যাকাল্টিকে এগিয়ে নিতে আরো পরিকল্পনা করবো।

দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন ফাইনালের ভেন্যু, আয়োজকদের কপালে চিন…
  • ১৮ জুলাই ২০২৬
অফিস সহকারীকে ছাত্রদল নেতার হুমকি, ভিডিও বার্তায় আইনি ব্যবস…
  • ১৮ জুলাই ২০২৬
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজে এক্সিকিউটিভ পদে নিয়োগ
  • ১৮ জুলাই ২০২৬
রাতের আঁধারে সাঙ্গু নদীতে চলছে অবৈধ বালু বাণিজ্য
  • ১৮ জুলাই ২০২৬
একদিনে রাজধানীতে গ্রেপ্তার ৪৬৩, মামলা ৩৮
  • ১৮ জুলাই ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস: শিক্ষার্থীদের রাজপথে …
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence