শীতার্তদের পাশে হাবিপ্রবির গণতান্ত্রিক শিক্ষক পরিষদ

১৮ জানুয়ারি ২০২৪, ০৯:০৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM
শীতবস্ত্র বিতরণ করছে হাবিপ্রবির গণতান্ত্রিক শিক্ষক পরিষদ

শীতবস্ত্র বিতরণ করছে হাবিপ্রবির গণতান্ত্রিক শিক্ষক পরিষদ © টিডিসি ফটো

অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সম্মুখে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের অধ্যাপক ড.বিধান চন্দ্র হালদার, সাবেক সভাপতি অধ্যাপক ড. ফাহিমা খানম, এডহক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. শ্রীপতি সিকদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এডহক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. শ্রীপতি সিকদার বলেন, উত্তরাঞ্চলে শীতের প্রকোপ দিনদিন বেড়েই যাচ্ছে। তাই আপনাদের নিয়ে হাবিপ্রবির গণতান্ত্রিক শিক্ষক পরিষদের এই আয়োজন। গণতান্ত্রিক শিক্ষক পরিষদ বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে ভবিষ্যতেও এমন কাজের ধারাবাহিকতা বজায় রাখবে।

হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে কম্বল পাওয়া প্রান্তিক মানুষরা। সেই সঙ্গে কম্বল পাওয়া দরিদ্র মানুষরা সাধুবাদ জানিয়েছেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদকে।

সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence