শিক্ষামন্ত্রীকে হাবিপ্রবির উপাচার্যের শুভেচ্ছা

১৪ জানুয়ারি ২০২৪, ০১:৫৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
 শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান হাবিপ্রবি উপাচার্য

শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান হাবিপ্রবি উপাচার্য

বাংলাদেশ সরকারের নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর নওফেলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক  ড. এম. কামরুজ্জামান। 

শনিবার (১৩ জানুয়ারি) রাজধানী ঢাকায় মন্ত্রীর বাসভবনে উপাচার্য ও শিক্ষামন্ত্রীর মধ্যে কুশল বিনিময় হয়। এ সময় উপাচার্য শিক্ষামন্ত্রীকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, শিক্ষা পরিবার তারুণ্যদ্বীপ্ত একজন মন্ত্রী পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। আশা করছি তার যোগ্য ও দক্ষ নেতৃত্ব শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক রূপান্তর ঘটাবে।

প্রসঙ্গত, নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরি (নওফেল) পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এবার পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেন।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬