বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা: পবিপ্রবি উপাচার্য

১০ জানুয়ারি ২০২৪, ০২:৩২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করছেন পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করছেন পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যের পাদদেশে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর মুক্তি সহজ বিষয় ছিল না। তাঁর বিরুদ্ধে পাকিস্তানের সামরিক আদালতে রাষ্ট্রদ্রোহিতার মামলায় মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে তৎকালীন পাকিস্তান সরকার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করতে না পেরে তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সদ্য স্বাধীন বাঙালি জাতির কাছে ছিল একটি বড় প্রেরণা। তার এই প্রত্যাবর্তনকে আখ্যায়িত করা হয়েছিল ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে।’ 

তিন আরও বলেন, তার আগমনের ছোঁয়ায় পূর্ণতা পায় মহান স্বাধীনতা। দীর্ঘ সংগ্রাম, আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বিধ্বস্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার প্রশ্নে বাঙালি জাতি যখন কঠিন এক বাস্তবতার মুখোমুখি তখন পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন হাজার বছরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

এর আগে দিবসটি পালনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও প্রশাসনিক ভবনের সম্মুখে অবস্থিত বঙ্গবন্ধু’র আবক্ষ ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও  ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী। 

পরে বঙ্গবন্ধু’র আবক্ষ ভাস্কর্য পাদদেশে রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজনগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence