নিরঙ্কুশ জয় পাওয়ায় প্রধানমন্ত্রীকে বশেফমুবিপ্রবি উপাচার্যের অভিনন্দন 

১০ জানুয়ারি ২০২৪, ১২:১৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM

© সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপাচার্য। বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেনি তিনি।

অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জনগণ ভোটের মাধ্যমে পঞ্চমবারের মতো শেখ হাসিনাকে নির্বাচিত করেছেন। অতীতের মতো এবারো জনগণের সেই আশা পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

শেখ হাসিনার দূরদর্শী ও পরিকল্পিত পদক্ষেপে বাংলাদেশ অপ্রতিরোধ্য অগ্রগতিতে এগিয়ে যাবে বলেও মনে করেন বশেফমুবিপ্রবি উপাচার্য ও দেশসেরা পদার্থবিজ্ঞানী ড. মো. কামরুল আলম খান।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬