বুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হবে ৯ জানুয়ারি

০২ জানুয়ারি ২০২৪, ১১:২৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ আগামী ৯ জানুয়ারি চূড়ান্ত করা হবে। এদিন ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়েছে। বুয়েটের ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুয়েটের ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. জীবন পোদ্দার মঙ্গলবার (২ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ জানতে ৯ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিন একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে তারিখ চূড়ান্ত করা হবে।

আরো পড়ুন: মেডিকেলসহ ৬ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু জানুয়ারিতে, অন্যগুলোর কবে

এর আগে ভর্তি কমিটি আগামী ২৪ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা শুরুর সুপারিশ করে। এরপর ১৬ মার্চ লিখিত পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে এ বিষয়ে একাডেমিক কাউন্সিলে আলোচনা হবে। সেখানে চূড়ান্ত হবে তারিখ। 

জানা গেছে, দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা হবে। প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে উত্তীর্ণদের নিয়ে লিখিত পরীক্ষা হবে ক্যাম্পাসে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় থাকবে নেগেটিভ মার্কিং। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে দশমিক ২৫ শতাংশ নম্বর।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬