অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু দুপুরে, জেনে নিন বিস্তারিত

০১ জানুয়ারি ২০২৪, ১০:৪১ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএএইউ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদন আজ সোমবার (১ জানুয়ারি) শুরু হচ্ছে। ইতিমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার চারটি প্রোগ্রামে ৩০ জন করে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে বলে। ভর্তি পরীক্ষা হবে আগামী ৮ মার্চ।

বিষয়গুলোর মধ্যে রয়েছে- অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফএইটি) অনুষদের বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স) এবং অ্যাভিয়েশন, অপারেশন্স অ্যান্ড মেইনটেন্যান্স (এফএওএম) অনুষদের বিএসসি ইন এয়ারক্রাফ্‌ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (এয়ারফ্রেম অ্যান্ড পাওয়ারপ্লান্ট) এবং বিএসসি ইন এয়ারক্রাফ্‌ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স)।

সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীরা ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে অনলাইন ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। বিএসসি প্রোগ্রামসমূহ লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাস হতে পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি নীতিমালা অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীদের মধ্য হতে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য ছাত্র-ছাত্রীদের মেধাক্রমানুসারে ভর্তি করা হবে ।

এ সংক্রান্ত নির্দেশিকা এবং অনলাইনে আবেদনের লিংক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.bsmraau.edu.bd) Admission-এ পাওয়া যাবে। ওয়েবসাইটের নির্দেশনা মোতাবেক আবেদন ফরম নির্ভুলভাবে পূরণ করে অনলাইনে যথাযথভাবে জমা দিয়ে নির্দিষ্ট এসএমএস ফরম্যাট অনুযায়ী ফি পরিশোধ করতে হবে।

অনলাইনে আবেদন ফরম পূরণ সংক্রান্ত যে কোন কারিগরি বিষয়ে সহায়তার জন্য টেলিটক হটলাইন নম্বর ০১৫০০১২১১২১-৯, ই-মেইল [email protected] এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের মোবাইল নম্বর ০১৭৬৯৯৯৫০৯৯ ও ই-মেইল [email protected] এ যোগাযোগ করা যাবে।

আরো পড়ুন: রাবির বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার মানবণ্টন ও শর্ত প্রকাশ, দেখে নিন

ভর্তি পরীক্ষার সময়সূচি

অনলাইন (http://bsmraau.teletalk.com.bd) এ আবেদনপত্র পূরণ ও জমা প্রদান আরম্ভ ১ জানুয়ারি (সোমবার) দুপুর ১২টা। অনলাইন আবেদনপত্র পূরণ ও জমা প্রদান সমাপ্ত ৭ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১২টা। টেলিটক সিমের মাধ্যমে সার্ভিস চার্জ ২০০ টাকা (এসএমএস চার্জ ব্যতীত) প্রদানের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১২টা।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmraau.edu.bd) প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি (বুধবার)। ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফি এবং প্রবেশপত্র ডাউনলোড বা উত্তোলনের জন্য ৫৫০ টাকা (এসএমএস চার্জ প্রযোজ্য) টেলিটকের মাধ্যমে প্রেরণের তারিখ ও সময় ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর ১২টা থেকে ২৫ ফেব্রুয়ারি (রবিবার) রাত ১২টা পর্যন্ত।

অনলাইনে (http://bsmraau.teletalk.com.bd) প্রবেশপত্র ডাউনলোডের তারিখ ও সময় ২৮ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর ১২টা থেকে ৮ মার্চ (শুক্রবার) ১২টা পর্যন্ত। আগামী ৮ মার্চ (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে।

কোন প্রেক্ষিতে ‘ফার্মের মুরগি’ টার্মটি বলেছিলেন, ব্যাখ্যা দ…
  • ১৮ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে নিটল-নিলয় গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৮ জুলাই ২০২৬
জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
  • ১৮ জুলাই ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতায় ২৮৫ কোটির অভাব, চাহিদা না থাকলেও ৫১৬ …
  • ১৮ জুলাই ২০২৬
দুবাইয়ে ব্যবসার প্রলোভন দেখিয়ে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার…
  • ১৮ জুলাই ২০২৬
অফিসার নিয়োগ দেবে আড়ং, কর্মস্থল ঢাকা, আবেদন ২৫ জুলাই পর্যন্ত
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence