নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নেতৃত্বে পলাশ-ইমন

২৯ ডিসেম্বর ২০২৩, ০৫:১৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
মেজবাহ উদ্দিন পলাশ ও ইবনে ওয়াজিদ ইসলাম ইমন

মেজবাহ উদ্দিন পলাশ ও ইবনে ওয়াজিদ ইসলাম ইমন © ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) অফিসার্স এসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন পলাশ ও সাধারণ সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার ইবনে ওয়াজিদ ইসলাম ইমন বিজয় লাভ করেছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ২০২৩) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত এ কমিটি আগামী দুই বছর এসোসিয়েশনের দায়িত্ব পালন করবে। 

নির্বাচনে অফিসার্স এসোসিয়েশনের অন্য পদগুলোর মধ্যে সহ-সভাপতি পদে সহকারী পরিচালক জিয়াউর রহমান ভূঁইয়া (সম্রাট), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে কম্পিউটার প্রোগ্রামার কাজী জিয়াউল হক (শিবলু), কোষাধ্যক্ষ পদে উপ-পরিচালক মাহমুদুর রহমান (রিয়াজ) নির্বাচিত হয়েছেন। সম্পাদকীয় পদগুলোর মধ্যে দপ্তর ও প্রচার সম্পাদক পদে সেকশন অফিসার মোঃ মহিউদ্দিন (জুয়েল), মহিলা সম্পাদিকা পদে সেকশন অফিসার তৃষা মজুমদার এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সেকশন অফিসার এমিল সাদেকীন বিজয় লাভ করেছেন।

এছাড়া এসোসিয়েশনের কার্যকরী সদস্যের তিনটি পদে নির্বাচিত হয়েছেন ডেপুটি রেজিস্ট্রার তারেক মো. রাশেদ উদ্দিন, ডেপুটি লাইব্রেরিয়ান মো. বাবর আলী ও সেকশন অফিসার আবদুল ওয়াহেদ (পরোয়ানা)। 

নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন নির্বাচন-২০২৩-এর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. জামাল হোসেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডেপুটি রেজিস্ট্রার ড. মুহাম্মদ আলমগীর সরকার ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শরীফ হোসেন।

জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন
  • ১৮ জুলাই ২০২৬
কিশোর অপরাধ রোধে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে …
  • ১৮ জুলাই ২০২৬
এআইতে বৈশ্বিক জোট গড়ল চীন, কী এই ওয়াইকো?
  • ১৮ জুলাই ২০২৬
সন্ধ্যার মধ্যে ৮ জেলায় ঝড়ের আশঙ্কা
  • ১৮ জুলাই ২০২৬
১৯ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে দেশের কয়েক জেলায় বন্যার আভাস
  • ১৮ জুলাই ২০২৬
অপহরণ ও অজ্ঞান পার্টির শিকার আলিম পরীক্ষার্থী, অংশ নিতে পার…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence