৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম বুটেক্সের শাওন

২৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
শানিরুল ইসলাম শাউন

শানিরুল ইসলাম শাউন © ফাইল ছবি

৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে এই চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করা হয়।

এবার প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থী শানিরুল ইসলাম শাউন। তিনি বুটেক্সের ৪০তম ব্যাচের এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার দেশের বাড়ি হবিগঞ্জ জেলায়।

পরে ফেসবুকের এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে শাউন লিখেন, “শোকর আলহামদুলিল্লাহ। ৪৩তম বিসিএস পরীক্ষায় আমি প্রশাসন ক্যাডারে ১ম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।”

২ কেজি গান পাউডারসহ নিষিদ্ধ ইবি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আটক
  • ১৯ নভেম্বর ২০২৬
আ’লীগ সংশ্লিষ্টতায় ইবির দুই কর্মকর্তাকে মারধর ছাত্রদলের, ‘ভ…
  • ১৯ নভেম্বর ২০২৬
টেলিটকের বিশেষ অফার, ১৩ টাকায় ১ জিবি ইন্টারনেট কেনার সুযোগ
  • ১৯ নভেম্বর ২০২৬
না ফেরার দেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ আরও এক দফা স্বর্ণের দাম কমে ২ লাখের কাছাকাছি
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৯ নভেম্বর ২০২৬