বুয়েট ছাত্র ফারদিনের মৃত্যু, অধিকতর প্রতিবেদনের নতুন তারিখ

২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:১১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
ফারদিন নূর পরশ

ফারদিন নূর পরশ © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। প্রতিবেদন জমা দিতে আগামী ২৮ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এ তারিখ ধার্য করেন।

আজ মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে পারেনি। এ জন্য বিচারক নতুন তারিখ ধার্য করেন।

এর আগে, গত ১৬ এপ্রিল ডিবি পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে মামলার বাদী ফারদিনের বাবা নুর উদ্দিন রানার নারাজির আবেদন মঞ্জুর করে সিআইডিকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।

জানা গেছে, নিখোঁজের তিন দিন পর গত বছরের ৭ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। ৯ নভেম্বর তার বাবা বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেন। ময়নাতদন্তে ফারদিনের মাথার বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া যায়। বুকেও আঘাতের অসংখ্য চিহ্ন ছিল।

মামলায় নিহতের বান্ধবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। পরে বুশরাকে গ্রেফতার করে পুলিশ। ১০ নভেম্বর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৬ নভেম্বর রিমান্ড শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। ৮ জানুয়ারি বুশরা জামিন পান।

স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে দুই ছাত্রী নিখোঁজ, পরিবারের উ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভিক্ষাবৃত্তির জন্য সেই শিশুর ‘পা কাটা ও কিডনি চুরির’ প্রমাণ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ডেঙ্গুর উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ হচ্ছে অস্ট্রেলি…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নামে ফেক ও বট আইডিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬