বুয়েটে ভর্তির প্রিলিমিনারি ২৪ ফেব্রুয়ারি, লিখিত পরীক্ষা মার্চে

২৬ ডিসেম্বর ২০২৩, ০২:২৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি শুরুর সুপারিশ করা হয়েছে। পরের মাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুয়েটের ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. জীবন পোদ্দার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. জীবন পোদ্দার বলেন, প্রাথমিকভাবে দু’টি তারিখ ঠিক করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা হবে। এরপর ১৬ মার্চ হবে লিখিত পরীক্ষা। এর আগে তারিখ দুটি একাডেমিক কাউন্সিলে অনুমোদন হতে হবে বলে জানান তিনি।

আরো পড়ুন: ৪৩তম বিসিএস: সভা ডেকেছে পিএসসি, সুপারিশ হতে পারে আজই

জানা গেছে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। পরে শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। 

এবারও দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ক্যাম্পাসে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ শতাংশ কাটা হবে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬