বুয়েট ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হচ্ছে আজ

২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM

© ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে সভা ডেকেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। আজ মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হবে।

বুয়েটের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, গত শিক্ষাবর্ষে যেভাবে ভর্তি পরীক্ষা হয়েছিল এবারও সে অনুযায়ী পরীক্ষা আয়োজন করা হবে। বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। আগামী ২ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রাথমিকভাবে চিন্তাভাবনা করা হয়েছে। বিষয়টি কালকের সভায় চূড়ান্ত হবে।

এ বিষয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. জীবন পোদ্দার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকভাবে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের জন্য ২ মার্চ ভাবা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়। মঙ্গলবার আমাদের সভা হবে। ওই সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

তিনি আরও বলেন, মার্চে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে। আমরা এমনভাবে তারিখ নির্ধারণ করতে চাই যেন একটি ভর্তি পরীক্ষার সাথে আরেকটি কোনোভাবে সম্পৃক্ত না হয়। সেজন্য অনেক ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, এবারও দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কেটে নেয়া হবে। 

ট্যাগ: বুয়েট
প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬