শুদ্ধাচার পুরস্কার পেলেন যবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী

২৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
পুরস্কারপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিগণ

পুরস্কারপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিগণ © টিডিসি ফটো

নিজ নিজ কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আটজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। আজ রোববার দুপুরে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেন।

শিক্ষক শ্রেণিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন— অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামিনুর রহমান ও ফার্মেসি বিভাগের প্রভাষক মো. নাজমুল হাসান জিলানী। কর্মকর্তা শ্রেণিতে পুরস্কার প্রাপ্তরা হলেন- সহকারী রেজিস্ট্রার উম্মে হাবিবা ও নিত্যানন্দ পাল। কর্মচারী (তৃতীয়) শ্রেণিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন- পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত দপ্তরের পিএ মো. রবিউল ইসলাম ও জিনোম সেন্টারের পিএ মাসুদুর রহমান এবং কর্মচারী (চতুর্থ) শ্রেণিতে উপাচার্যের দপ্তরের অফিস সহায়ক মো. সোহাগ মিলন ও পরিচালক (হিসাব)-এর দপ্তরের মো. রাসেল হোসেন। পুরস্কার হিসেবে প্রত্যেককে সম্মাননা স্মারক, সনদ ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশ্যে করে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, আপনারা যে পুরস্কার পেলেন, এর সম্মান ধরে রাখার দায়িত্ব এখন আপনাদের। আশা করি, এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য নিজ নিজ কর্মক্ষেত্রে আপনারা দায়িত্ব পালনে আরও বেশি মনোযোগী হবেন। 

এ সময় যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাফিজ উদ্দিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জীনপ্রকৌশল ও জৈব প্রযুক্তি (জিইবিটি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, শুদ্ধাচার পুরস্কারের ক্রেস্ট ও সনদ প্রদান সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. মেহেদী হাসান, পরিচালক (প.উ.পূ.) পরিতোষ কুমার বিশ্বাস, পরিচালক (হিসাব) মো. জাকির হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মুহা. আমিনুল হক, শুদ্ধাচার পুরস্কারের ক্রেস্ট ও সনদ প্রদান সংক্রান্ত কমিটির সদস্য মো. আব্দুর রশিদ ও সদস্য সচিব মো. মুন্সী মনিরুজ্জামান প্রমুখ।

পাবনায় আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব: আরাগচি 
  • ১৮ জুলাই ২০২৬
৩ বন্ধুর ডুব দিয়ে পুকুর ঘাট পেরোনোর প্রতিযোগিতা, দম ফুরিয়ে …
  • ১৮ জুলাই ২০২৬
বন্ধুদের সঙ্গে ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে গিয়ে ডুবল কিশোর
  • ১৮ জুলাই ২০২৬
বদলির পূর্বে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে কী হবে?
  • ১৮ জুলাই ২০২৬
১৮০ বোতল ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence