পদোন্নতি পেয়ে অধ্যাপক হলেন হাবিপ্রবির ৭ শিক্ষক

২৩ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) © সংগৃহীত

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৭ জন শিক্ষক। এতে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। সিলেকশন কমিটির সুপারিশ অনুযায়ী ১৩ ডিসেম্বর রিজেন্ট বোর্ডের ৫৫ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত পৃথক ৭ অফিস আদেশে বিষয়টি জানানো হয়। পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপকগণ মূল বেতন নির্ধারণ সাপেক্ষে ৫৬,৫০০-৭৪,০০০ টাকা বেতনক্রমে ‘গ্রেড-০৩’ পদে নিয়োগ পেয়েছেন। 

পদোন্নতি পাওয়া অধ্যাপকরা হলেন, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ড. মো. ইয়াছিন প্রধান, সিএসই বিভাগের মো. ফজলে রাব্বি, প্যাথলজি এ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের ড. মো. মমিনুল ইসলাম, ফুড প্রসেসিং এ্যান্ড প্রিজার্ভেসন বিভাগের শক্তি চন্দ্র মন্ডল, এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের মো. রেজাউল করিম, মার্কেটিং বিভাগের আবুল কালাম এবং ইলেক্ট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন বিভাগের ড. মো. দুলাল হক।

সাপে কাটার পর ওঝার কাছে নিয়ে সময় নষ্ট, বাঁচানো গেল না রাকিব…
  • ১৮ জুলাই ২০২৬
মেসি-ইয়ামাল নয়, ফাইনালে জয় শুধু লা মাসিয়ার
  • ১৮ জুলাই ২০২৬
পাবনায় আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব: আরাগচি 
  • ১৮ জুলাই ২০২৬
৩ বন্ধুর ডুব দিয়ে পুকুর ঘাট পেরোনোর প্রতিযোগিতা, দম ফুরিয়ে …
  • ১৮ জুলাই ২০২৬
বন্ধুদের সঙ্গে ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে গিয়ে ডুবল কিশোর, …
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence