র‌্যাগিংয়ের দায়ে হাবিপ্রবির ৪ ছাত্র বহিষ্কার, প্রতিবাদে সড়ক অবরোধ

২২ ডিসেম্বর ২০২৩, ০৫:১৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

শিক্ষার্থীদের সড়ক অবরোধ  © সংগৃহীত

র‌্যাগিংয়ে জড়িত থাকার দায়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) চার শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আরও পাঁচ শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

জানা যায়, গত ১১ ডিসেম্বর অর্থনীতি বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থীদের র‌্যাগিং করেন ২২ ব্যাচের শিক্ষার্থীরা। পরে গত ১৮ ডিসেম্বর এক অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় র‍্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা-২০২১ এর মূল কমিটির ৪র্থ সভায় র‍্যাগিং এর ঘটনা প্রমাণিত হওয়ায় র‌্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা-২০২১ এর ০৬ ধারা অনুযায়ী মূল কমিটি শাস্তির সুপারিশ করে।  

একই দিনে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম. কামরুজ্জামানের অনুমোদনক্রমে অর্থনীতি বিভাগের তৌহিদুল ইসলাম তুরাগ ও সজীব হোসেনকে ২ সেমিস্টার এবং রোকনুজ্জামান চৌধুরী ও অনুপম রায়কে ১ সেমিস্টার করে বহিষ্কার করে প্রশাসন। তারা সবাই ২২ ব্যাচের শিক্ষার্থী। পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। একইসাথে ওই বিভাগের এফ. এন শাবিন, শাহীন আলম, জাহিদ হাসান, শাকির মাহমুদ ও ইয়াসির রহমান শাকিলকে কঠোরভাবে সতর্ক করে প্রশাসন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ বলেন, র‍্যাগিং কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। যারা র‍্যাগিংয়ের সাথে যুক্ত হবে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী র‍্যাগিং প্রতিরোধে তৎপর রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র‍্যাগিংয়ের শিকার হয়ে কোন শিক্ষার্থীর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হোক এটা কখনোই কাম্য নয়। র‍্যাগিং থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের আহবান জানাচ্ছি। আমরা অভিভাবকদেরও আশ্বস্ত করতে চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের ব্যাপারে শূন্য সহিষ্ণু নীতিতে রয়েছে।

এদিকে, বহিষ্কারের প্রতিবাদে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৯টায় দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে চার শিক্ষার্থীকে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান বিক্ষুব্ধ কিছু শিক্ষার্থী। রাত ৯টা থেকে প্রায় ৩ ঘণ্টা অবরোধ করে বহিষ্কার প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় দিনাজপুর দশমাইল সড়কে দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে রাত ১২টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সড়ক অবরোধের বিষয়য়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে দুই দফা আলোচনা করেন। বহিষ্কারের বিষয়টি আবেদন সাপেক্ষে পুনর্বিবেচনা করার শর্তে শিক্ষার্থীরা রাস্তার অবরোধ তুলে নেয়।

পাবনায় আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব: আরাগচি 
  • ১৮ জুলাই ২০২৬
৩ বন্ধুর ডুব দিয়ে পুকুর ঘাট পেরোনোর প্রতিযোগিতা, দম ফুরিয়ে …
  • ১৮ জুলাই ২০২৬
বন্ধুদের সঙ্গে ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে গিয়ে ডুবল কিশোর
  • ১৮ জুলাই ২০২৬
বদলির পূর্বে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে কী হবে?
  • ১৮ জুলাই ২০২৬
১৮০ বোতল ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence