নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়

১৯ ডিসেম্বর ২০২৩, ১০:০৫ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
অধ্যাপক ড. বিপ্লব মল্লিক-অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান

অধ্যাপক ড. বিপ্লব মল্লিক-অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে নীলদল সমর্থিত প্যানেল নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে। এতে সভাপতি পদে শিক্ষা বিভাগের অধ্যাপক ড. বিপ্লব মল্লিক ও সাধারণ সম্পাদক পদে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি পদে অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান (ব্যবসায় প্রশাসন বিভাগ) ও সহযোগী অধ্যাপক ড. কাওসার হোসেন (কৃষি বিভাগ), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো. মুহাইমিনুল ইসলাম সেলিম (অর্থনীতি বিভাগ) ও সহকারী অধ্যাপক সাহানা রহমান (বাংলা বিভাগ), কোষাধ্যক্ষ পদে সহকারী অধ্যাপক মো. ইফতেখার পারভেজ (পরিসংখ্যান বিভাগ), প্রচার সম্পাদক সহকারী অধ্যাপক নাজমুস সাকিব খান (ওশোনোগ্রাফি বিভাগ), শিক্ষা ও গবেষণা সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান (ইএসডিএম বিভাগ), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক মো. শাহিন কাদির ভূঁইয়া (বিএমএস বিভাগ)।

এছাড়া কৃষি বিভাগের অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান ভূঞা, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক শেখ মারুফা নাবিলা, আইআইটির সহকারী অধ্যাপক মো. ইফতেখারুল আলম ইফাত, বিএমবি বিভাগের প্রভাষক মোহাম্মদ আসাদুজ্জামান ও ইংরেজি বিভাগের প্রভাষক হুমায়রা সুলতানা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬