রাজনীতি করতে হলে এ দেশে বসে রাজনীতি করতে হবে: মাভাবিপ্রবি উপাচার্য

১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন

বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেছেন, সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে ও গাড়িতে বোমা মারার রাজনীতি বন্ধ করতে হবে। রাজনীতি করতে হলে এ দেশে বসে রাজনীতি করতে হবে। মহান স্বাধীনতা যুদ্ধে সাধারণ মানুষের সহযোগিতায় আমরা ব্রীজ, কালভার্ট, রাস্তা ভেঙেছিলাম কিন্তু এখন সাধারণ মানুষকে পুড়িয়ে মারা হয়। 

রবিবার (১৭ ডিসেম্বর) মাভাবিপ্রবির ১২তলা একাডেমিক ভবনের অডিটোরিয়াম রুমে ‘বাংলাদেশের অভ্যূদয় এবং বঙ্গবন্ধু: প্রেক্ষাপট ৭ ও ১৭ ডিসেম্বর ১৯৭০’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাভাবিপ্রবি উপাচার্য আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনে অনেক বিপথগামী দল অংশগ্রহণ করেনি, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বিপথগামী দলগুলো অংশগ্রহণ করবে না। তাই বলে নির্বাচন থেমে থাকবে না, নির্বাচন হবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। এছাড়া লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন।

ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ মিজানুর রহমান আজহারীর
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ মিছিল
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভেটিংয়ে উঠেছে নবম পে স্কেলের প্রজ্ঞাপন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ১৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন প্লাজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আদম (আ.)-ই কি প্রথম মানুষ? কুরআন কী বলে?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
তরুণদের অভিনয় শেখার সুযোগ, মাস্টারক্লাস নেবেন মোশাররফ করিম
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬