কুয়াকাটায় পবিপ্রবি রোভারের পরিচ্ছন্নতা অভিযান

১৫ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
বীচ ক্লিনিং কর্মসূচি

বীচ ক্লিনিং কর্মসূচি © টিডিসি ফটো

‘সমুদ্রকে পরিষ্কার রাখি, দূষণমুক্ত দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী জেলা রোভারের আয়োজনে ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের ব্যবস্থাপনায় কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে বীচ ক্লিনিং কর্মসূচি, র‍্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়। 

আয়োজনের শুরুতে সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ও সমুদ্র সৈকতের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে শেষ হয়। র্যালি পরবর্তী আলোচনা সভায় পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মুহাম্মদ আবু হানিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, “সমুদ্র আমাদের জাতীয় সম্পদ, যা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার, আমার ও সকলের। পরিবেশের যথাযথ সংরক্ষণের মাধ্যমেই আমরা বৈশ্বিক উঞ্চতা ও এর প্রভাব কাটিয়ে উঠতে পারি”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, পটুয়াখালী জেলা রোভারের এল.টি কমিশনার অধ্যাপক আবুল কালাম আজাদ, পটুয়াখালী জেলা রোভারের এ.এল.টি সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ স্কাউটস পটুয়াখালী জেলার ডেপুটি ডিরেক্টর শাকিলা ইয়াসমিন, পবিপ্রবি ফিসারিজ বিভাগের অধ্যাপক সাজেদুল ইসলাম, পটুয়াখালী জেলা রোভারের ট্রেজারার মাহবুব আলম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ পবিপ্রবি রোভার স্কাউটের সদস্যদের সাথে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত ও তার আশেপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালান। 

এক বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব
  • ২০ জুলাই ২০২৬
‘বাংলাদেশের ডেইরি ও মাংস খাতকে ভবিষ্যতের চাহিদা অনুযায়ী গড়ে…
  • ২০ জুলাই ২০২৬
বিনামূল্যে স্কুল ড্রেস পেল ৭৯ দরিদ্র শিক্ষার্থী— ‘এখন আমরাও…
  • ২০ জুলাই ২০২৬
জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর ন্যুনতম সমঝোতা প্রয়োজন: রিজ…
  • ২০ জুলাই ২০২৬
আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন খুবির শিক্ষার্থীরা
  • ২০ জুলাই ২০২৬
হেরে গেলে মানুষ কেন পাগলামি করে? জানাচ্ছে মনোবিজ্ঞান
  • ২০ জুলাই ২০২৬