যথাযোগ্য মর্যাদায় হাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনেে উপাচার্যের পক্ষে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) করেন অধ্যাপক ড. ফাহিমা খানম। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। 

এরপর পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ফাহিমা খানম উপাচার্যের পক্ষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো মাহাবুব হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। 

পরবর্তীতে ধারাবাহিকভাবে পুস্পস্তবক অর্পণ করেন বিভিন্ন অনুষদের ডিন, প্রগতিশীল শিক্ষক ফোরাম, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, সাদা দল, বঙ্গবন্ধু পরিষদ, হল সুপার কাউন্সিল, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, হাবিপ্রবি শাখা, প্রগতিশীল কর্মচারী পরিষদসহ বিভিন্ন সংগঠন।

এদিকে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসএসসিতে জিপিএ-৫, পুরস্কার হিসেবে বিমানের টিকেট পেলেন ৯ শিক…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
‘উদ্বোধক ডাকসু এজিএস হওয়ায়’ ভেঙে ফেলা হলো নামফলক, অভিযোগ ছা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
কলেজ না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের আবেদন কবে, যা বল…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ২১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পরীক্ষার্থীকে বাসায় ডেকে খাতায় লিখিয়ে নম্বর বাড়ানোর…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ২৩ …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬