বুয়েট ভর্তি পরীক্ষা নিয়ে কমিটি গঠন, সভা শিগগিরই

১৩ ডিসেম্বর ২০২৩, ০৮:১০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বুয়েটের লোগো ও ভর্তি পরীক্ষার্থী

বুয়েটের লোগো ও ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করাসহ যাবতীয় বিষয় নির্ধারণ করতে কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই এ কমিটি সভা করে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করবে।

বুধবার (১৩ ডিসেম্বর) বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত এ কমিটি গঠন করা হয়।

সভা সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান করা হয়েছে সায়েন্স ফ্যাকাল্টির ডিনকে। এছাড়া কমিটিতে প্রতিটি অনুষদের ডিন, বিভাগের প্রধান, রেজিস্ট্রারও রয়েছেন। আগামী সপ্তাহে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন: কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে

এ বিষয়ে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: ফোরকান উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আজ একটি কমিটি গঠন করা হয়েছে।  এই কমিটি সভা করে পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করবে। একাডেমিক কাউন্সিলের সভায় এ কমিটি গঠন করা হয়েছে।

কোন মাসে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মো: ফোরকান উদ্দিন আরও জানান, এটি এই মুহূর্তে বলা মুশকিল। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা সভা করে বিষয়টি ঠিক করবেন।

রাকসু, ছাত্রদল ও রাবি প্রশাসনের উদ্যোগে তিন স্থানে দেখানো হ…
  • ১৮ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল…
  • ১৮ জুলাই ২০২৬
‘বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে, তবে...’
  • ১৮ জুলাই ২০২৬
মানিকগঞ্জে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্রীকে ১৪ দিন পর উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনা ১-৩ স্পেন
  • ১৮ জুলাই ২০২৬
নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রধ…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence