পবিপ্রবি ও ব্র্যাক এআইয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

০৬ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
পবিপ্রবি ও ব্র্যাক এআইয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিবৃন্দ

পবিপ্রবি ও ব্র্যাক এআইয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) ও ব্র্যাক এআই এন্টারপ্রাইজ এর মধ্যে গবাদি পশুর কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ বিষয়ক একটি সমঝোতা চুক্তি (নবায়ন) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার(৬ ডিসেম্বর) দুপুর ১২টায় ভাইস-চ্যান্সেলর এর কনফারেন্স কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। তিনি বলেন, এই প্রশিক্ষণের ফলে গবাদি প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধির দ্বার উন্মোচিত হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী, এএনএসভিএম অনুষদের ডিন (ভার.) প্রফেসর ড. মো. মামুন অর রশিদ, রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, প্রফেসর. ড. মো. কাওসার নিয়াজ বিন সুফিয়ান, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের ডিজিএম ড. ফারুকুল ইসলাম, ম্যানেজার ডা. মতিউর রহমান। এতে সভাপতিত্ব করেন জেনেটিক্স এন্ড এ্যানিমেল ব্রিডিং বিভাগ এর চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শারমীন আক্তার।

পবিপ্রবির পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু এবং ব্র্যাকের পক্ষে ডিজিএম ড. ফারুকুল ইসলাম। এ সমঝোতা স্বাক্ষরের (নবায়নের) ফলে ব্র্যাকের কৃত্রিম প্রজনন কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা ব্র্যাকে ইন্টার্নশীপ এবং গবেষণার সুযোগ পাবে।

এসময় জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিং বিভাগের শিক্ষকবৃন্দ এবং ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রাতে নিখোঁজ, সকালে আদা ক্ষেতে মিলল কবিরাজের মরদেহ
  • ১৯ জুলাই ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘সামার ২০২৬’-এর নবীনবরণ অনুষ্ঠিত
  • ১৯ জুলাই ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত
  • ১৯ জুলাই ২০২৬
ডিএএডি স্কলারশিপ নিয়ে জার্মানিতে সামার কোর্সের সুযোগ, করুন …
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালের আগে বড় ধাক্কা খেল স্পেন
  • ১৮ জুলাই ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে শহীদ আসিফ স্মরণে বিশেষ দোয়া
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence