মাভাবিপ্রবিতে গবেষণা কার্যক্রমে ব্যান্সডক তথ্য সেবা বিষয়ক সেমিনার

২৭ নভেম্বর ২০২৩, ০২:০০ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
সেমিনারে উপস্থিত অতিথি ও শিক্ষকগণ

সেমিনারে উপস্থিত অতিথি ও শিক্ষকগণ © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গবেষণা কার্যক্রমে বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) প্রদত্ত তথ্য সেবা ও ই-সার্ভিস অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। 

আরও পড়ুন: চিঠির অপেক্ষায় পড়ে আছে হাবিপ্রবির ডাকবাক্স

সেমিনারে ব্যান্সডকের মহাপরিচালক অতিরিক্ত সচিব মীর জহুরুল ইসলামের পক্ষে প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার (অতি. দায়িত্ব) মো. মনিরুজ্জামান সভাপতিত্ব করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, হল প্রভোস্ট ও অফিস প্রধানগণ অংশগ্রহণ করেন।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১৬ অক্টোবর ২০২৬
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৬ অক্টোবর ২০২৬