শাবিপ্রবিতে চালু হলো অটোমেশন সেবা, বাড়বে গতিশীলতা

২৪ নভেম্বর ২০২৩, ০২:৪৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অটোমেশন সেবা চালু করা হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক কাগজপত্র উত্তোলন ও অন্যান্য কাজে গতিশীলতা আনতে নতুন এ সেবা চালু করা হয়েছে। শাবিপ্রবি ছাড়াও আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এ সেবা চালু হয়েছে।

এর আগে গত সেপ্টম্বরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সেবাগুলো দ্রুত অটোমেশনের আওতায় নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছিল। এরপর গত ১৯ নভেম্বর থেকে শাবিপ্রবিতে অটোমেশন সিস্টেম সার্ভিস পুরোপুরি চালু করা হয়।

শাবিপ্রবির কম্পিউটার ও তথ্য কেন্দ্র এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মুহাম্মদ মাসুম বলেন, এই সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা ই-পেমেন্টের পাশাপাশি একাডেমিক কাগজপত্র উত্তোলনের ক্লিয়ারেন্স, প্রভিশনাল সার্টিফিকেট, গ্রেডশিট ইত্যাদি ডকুমেন্ট উত্তোলনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ডিজিটাল যুগে এনালগ পদ্ধতি বুটেক্সে, ভোগান্তি শিক্ষার্থীদের

তিনি বলেন, এ ছাড়াও শিক্ষক-কর্মকর্তারা পরিবহন, অডিটোরিয়াম, ভার্চুয়াল ক্লাসরুম, খেলার মাঠ ইত্যাদি বুকিং করতে এই অটোমেশন সিস্টেম ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন। এই https://eservice.sust.edu.bd লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।

ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, নাগরিকের সন্তুষ্টি অর্জন করতে বিশ্ববিদ্যালয়ের সেবাগুলো দ্রুত অটোমেশনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি উচ্চশিক্ষা সেবার তালিকা, সেবা প্রদান পদ্ধতি, সেবার মূল্য ও সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করার আহ্বান জানান।

ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে…
  • ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬