বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে দীপাবলি উদযাপন

১২ নভেম্বর ২০২৩, ০৯:৩২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে দীপাবলি উদযাপন

বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে দীপাবলি উদযাপন © টিডিসি ফটো

বর্ণিল আয়োজনে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দীপাবলি উদযাপিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসবে সনাতন ধর্মের অনুসারী শিক্ষার্থীরা অংশ নেন।

রবিবার  (১২ নভেম্বর) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদ এ উৎসবের আয়োজন করে।

এসময় প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। একইসঙ্গে ওয়াজেদ ভবনের সামনে প্রদীপ জ্বেলে, আতশবাজি ও ফানুশ উড়িয়ে এ উৎসব উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার সনাতন ধর্মাবলম্বী অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

পুজায় আসা শিক্ষার্থীরা দীপাবলির এই আলোয় দেশ, সমাজের সকল স্তর থেকে সাম্প্রদায়িকতা ও অমানিশা দূর হোক এই প্রত্যাশা করেছেন।

ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬
বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে…
  • ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬